কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার ৮ শতাংশ বৃদ্ধ ভোটার। একটি নির্বাচনের বৃদ্ধ ভোটারদের ৮০ শতাংশ ভোট প্রদান করলেন । ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ?
A ৬.৭
B ৬.৪
C ৮.০
D ৬.৬
Solution
Correct Answer: Option B
ধরি, কোনো নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা = ১০০ জন
প্রশ্নমতে, মোট ভোটারের ৮% বৃদ্ধ ভোটার। সুতরাং, বৃদ্ধ ভোটারের সংখ্যা = ১০০ এর ৮% = ১০০ $\times$ $\frac{৮}{১০০}$ = ৮ জন আবার, বৃদ্ধ ভোটারদের ৮০% ভোট প্রদান করলেন।
সুতরাং, ভোট প্রদানকারী বৃদ্ধ ভোটারের সংখ্যা = ৮ এর ৮০% = ৮ $\times$ $\frac{৮০}{১০০}$ = $\frac{৬৪০}{১০০}$ = ৬.৪ জন
এখন, ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার শতকরা কত তা নির্ণয় করতে হবে। যেহেতু মোট ভোটার ১০০ জন এবং ভোট প্রদানকারী বৃদ্ধ ভোটার ৬.৪ জন। সুতরাং, ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার ৬.৪%।
শর্টকাট টেকনিক: মোট ভোটারের ওপর সরাসরি পার্সেন্টেজ গুণ করে উত্তর বের করা যায়। নির্ণেয় শতকরা হার = মোট বৃদ্ধ ভোটার % $\times$ ভোট প্রদানকারী বৃদ্ধ ভোটার % = ৮% এর ৮০% = $\frac{৮}{১০০} \times \frac{৮০}{১০০}$ (মোট ভোটারের অংশ হিসেবে)
সহজভাবে, সরাসরি শতাংশে নিতে চাইলে: = ৮ $\times$ $\frac{৮০}{১০০}$ % = ৮ $\times$ ০.৮ % = ৬.৪%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)